ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক

পড়তে সময় লাগবে: 1 মিনিট
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক ছবির ক্যাপশন: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক
প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই শোক জানানো হয়।

​শোকবার্তায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হচ্ছে।

​উল্লেখ্য, মঙ্গলবার  ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবত তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানব

https://jomunatv.com
তারিখ: 30 Dec, 2025
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক