ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

ত্রিশালে অবৈধ দোকানপাট অপসারণে মোবাইল কোর্ট পরিচালিত

পড়তে সময় লাগবে: 1 মিনিট
ত্রিশালে অবৈধ দোকানপাট অপসারণে মোবাইল কোর্ট পরিচালিত ছবির ক্যাপশন: ত্রিশালে অবৈধ দোকানপাট অপসারণে মোবাইল কোর্ট পরিচালিত
 মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহ জেলার ত্রিশাল  উপজেলার  বাসট্যান্ড এলাকায় ওভারব্রিজে অবৈধভাবে পরিচালিত দোকানপাট অপসারনে  আজ ১৭ডিসেম্বর বুধবার এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওভারব্রিজ থেকে তাৎক্ষণিক দোকানসমূহ অপসারণ করা হয় ও আইন লঙ্ঘন করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর আওতায় এবং পরবর্তীতে সড়কে অবৈধ পার্কিং এর জন্য একটি বাসের ড্রাইভারকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৭ টি মামলায় ৬৫০০ টাকা জরিমানা করা হয়।

 উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী নেতৃত্বে মোবাইল কোট অভিযান পরিচালিত  হয়। এ অভিযানে আইনগত সহায়তা করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দ এবং অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জনস্বার্থে উপজেলা প্রশাসন, ত্রিশালে এসব অভিযান অব্যাহত থাকবে উপজেলা নির্বাহী র্কমকর্তা অভিযান কালে জানান।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

ঘিওরে ৩৪ তম আন্তর্জাতিক ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্

https://jomunatv.com
তারিখ: 17 Dec, 2025
ত্রিশালে অবৈধ দোকানপাট অপসারণে মোবাইল কোর্ট পরিচালিত