ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

গুজবের উৎসব তাছলিমা আক্তার মুক্তা

পড়তে সময় লাগবে: 1 মিনিট
গুজবের উৎসব  তাছলিমা আক্তার মুক্তা ছবির ক্যাপশন: গুজবের উৎসব তাছলিমা আক্তার মুক্তা
গুজবের উৎসব 
তাছলিমা আক্তার মুক্তা 

টিভি চ্যানেল খুলতে পারিনা 
আৎকে উঠি ভয়ে  
 হত্যা রাহাজানি ছিনতায়ের
হাজির খবর লয়ে । 

জীবন্ত মানুষ পিটিয়ে হত্যা 
আগুনে পুড়ানো দগ্ধ , 
দাঁত কেলিয়ে ভিডিও করে
আমরা মানুষ মুগ্ধ  । 

মরা  মানুষের লাশ নিয়েও
চলছে রাজনীতির খেলা, 
 কবরের কঙ্কাল তুলে নিয়ে 
বিচারের বসাচ্ছি মেলা । 

 মনুষ্যত্বহীন মানুষ আমরা 
 কতোকাল দেবো পরিচয়  
ক্ষমতার লোভে ছুটছি মোরা
আল্লাহ'কেও করছি না ভয়। 

ভাতের চেয়ে সস্তায় মিলে
বন্দুকে থাকা গুলি  ,
নীতির রাজনীতি করছি মোরা
ছাড়ছি অগাধ  বুলি ।

ফেইসবুক টিকটক ইউটিউবে 
গুজবের  উৎসব চলি , 
 সোশাল মিডিয়ায় হুমকি ধুমকি
 আরও কতো যে দলাদলি । 

নিজেদের ত্রুটি অন্যের ঘাড়ে
চাপিয়ে দিতে সদা  ব্যস্ত , 
ভুয়া খবরের ভিডিও দেখে 
প্রতিবেশিরাও হ্যস্তন্যস্ত। 

আর কতোকাল এভাবে আমরা 
হয়ে থাকবো স্বৈরাচার , 
স্বাধীন বাংলায় নতুন সূর্য্যে
কবে কাটবে এ আন্ধার ।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

মোহনপুরে বেপরোয়া সোর্স লিটন আটক

https://jomunatv.com
তারিখ: 27 Dec, 2025
গুজবের উৎসব তাছলিমা আক্তার মুক্তা