ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

আশুলিয়ায় খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

পড়তে সময় লাগবে: 1 মিনিট
আশুলিয়ায় খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন: আশুলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো:

ঢাকা সাভারের আশুলিয়া বাইপাইল মডেল টাউনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয় 


আজ ২ জানুয়ারি শুক্রবার  আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ছাত্রদলের কার্যালয়ে ৭নং ওয়ার্ডে ছাত্রদলের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি মোঃ সানোয়ার হোসাইন,
সভাপতিত্ব করেন ঢাকা উত্তরের ছাত্রদলের সহ সভাপতি মোঃ রহমান হোসাইন রকি।

দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রধান অতিথি আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি মোঃ সানোয়ার হোসাইন বলেন, “আজ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। দেশমাতা বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কাছে প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

তিনি আরও বলেন, মহাকালের সমাপ্তি হলেও মহাকাব্যের যাত্রা শুরু হয়ে গেছে, যা আজীবন চলতে থাকবে। আমরা এমন একজন মাকে হারিয়েছি, যিনি দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন।” দেশের স্বার্থে তার একনিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “মানুষের হৃদয়ে তার স্থান কতটা গভীর ছিল, তার প্রমাণ তার জানাজায় জনস্রোত।

স্মৃতিচারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত  ছিলেন আশুলিয়া থানা কৃষকদল নেতা মোঃ আলমাস হোসাইন আলাল,আশুলিয়া থানা কৃষকদল নেতা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স,আশুলিয়া থানা কৃষকদল নেতা মোঃ মোস্তাকিন,  ধামসোনা ইউনিয়নের কৃষক দলের নেতা মোঃ ইনছান আলী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

যশোরে প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

https://jomunatv.com
তারিখ: 02 Jan, 2026
আশুলিয়ায় খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল