ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে মানববন্ধন

পড়তে সময় লাগবে: 1 মিনিট
গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে  মানববন্ধন ছবির ক্যাপশন: গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে মানববন্ধন
মোঃ রেজাদুল ইসলাম রেজা 
স্টাফ রিপোর্টার গাইবান্ধা 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাস্তবতা ও প্রত্যাশা এই প্রতিপাদ্য কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাইবান্ধা নারী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে  আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা পৌর শহরের আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সামনে দুর্বার নেটওয়ার্ক গাইবান্ধা,  নারী পক্ষ, ওয়েভ, পিএফজির যৌথ উদ্যোগে এই নারী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

দূর্বার নারী নেটওয়ার্কের সভাপতি মাজেদা খাতুন কল্পনার সভাপতিত্বে এতে বক্তব্য দেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ও ডিবিসির টেলিভিশনের জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, জেলা পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রব্বানী মুসা, গাইবান্ধা প্রেসক্লাবের সহ- সভাপতি রেজাউন্নবী রাজু, সোমা ইসলাম, বিপুল কুমার দাস সহ অন্যরা। 

বক্তারা নারী সহ রাষ্ট্রের সকল নাগরিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার পক্ষে দুর্ণীতিমুক্ত, বৈষম্যহীন এবং মানবিক গঠনের জন্য, চলমান কাঠামোতে সংরক্ষিত নারী আসনে মনোনায়নে নীতিমালা লিখিত, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সংসদীয় স্ট্যান্ডিং কমিটি এবং নেতৃত্ব পর্যায়ে নারী সংসদ সদস্যর অংশগ্রহণ ও অর্থবহ ভুমিকা নিশ্চিত করা সহ ৬ দফা দাবি জানান।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

সাভারে ভেজাল সয়াবিন কারখানায় অভিযান,জেল ও জরিমানা

https://jomunatv.com
তারিখ: 07 Mar, 2026
গাইবান্ধায় নারী দিবস উপলক্ষে মানববন্ধন