ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ

পড়তে সময় লাগবে: 1 মিনিট
যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ ছবির ক্যাপশন: যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৮ ফেব্রুয়ারি) যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোঃ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার মহোদয় পোলিং এজেন্টদের নির্বাচনকালীন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ, নির্বাচনের স্বচ্ছতা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা আইনশৃঙ্খলা রক্ষায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় ভোটগ্রহণ পদ্ধতি, ভোটার শনাক্তকরণ, ভোট গণনা এবং নির্বাচনের ফলাফল প্রেরণ প্রক্রিয়া নির্ভুলভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা নির্বাচন অফিসার, সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন

https://jomunatv.com
তারিখ: 08 Feb, 2026
যশোরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ