ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

জনগণের মতামত তাছলিমা আক্তার মুক্তা

পড়তে সময় লাগবে: 1 মিনিট
জনগণের মতামত  তাছলিমা আক্তার মুক্তা ছবির ক্যাপশন: জনগণের মতামত তাছলিমা আক্তার মুক্তা
জনগণের মতামত 
তাছলিমা আক্তার মুক্তা

চাইতে এসেছি ভোট আমরা 
ধানে কিংবা পাটে , 
তাই বলে কি লাশ ফেলবি
তোরা রাস্তা ঘাটে । 

ভোট চাইবে দাঁড়িপাল্লায় 
আরও বক কিংবা কাকে, 
তাই বলে কি রক্ত ঝরাবি 
সামনে পাবি  যাকে  । 

ভোট চাইবে শাপলা প্রতীক 
আরও গোলাপ জবা , 
রক্ত ঝরালে রক্ত ঝরবে 
হিসাব নেবে কে-বা  ? 

হিংসার রাজনীতি বন্ধ করে 
মানুষ হও সবার আগে , 
এমপি মন্ত্রীতে কাজ হবেনা 
হিসাব যাঁর যাঁর ভাগে । 
 
রাজনীতির জীবন মানে 
ন্যায় নিষ্ঠার পথ  , 
রাজনীতির খেলা মানে 
জনগণের মতামত । 

জনগণের মতামতকে সমর্থনে
সার্বজনীন মঙ্গলের সাথে, 
মানবাধিকার বজায় রাখতে 
এগোতে হবে একসাথে ।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

ঝিকরগাছায় হত্যার শিকার শামীমের পরিবারের পাশে পুলিশ সুপার রফি

https://jomunatv.com
তারিখ: 26 Jan, 2026
জনগণের মতামত তাছলিমা আক্তার মুক্তা