ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

যশোর-৩ সদর আসনে অমিতের পক্ষে বিএনপির মনোনয়ন সংগ্রহ

পড়তে সময় লাগবে: 1 মিনিট
যশোর-৩ সদর আসনে অমিতের পক্ষে বিএনপির মনোনয়ন সংগ্রহ ছবির ক্যাপশন: যশোর-৩ সদর আসনে অমিতের পক্ষে বিএনপির মনোনয়ন সংগ্রহ
মনির হোসেন  জেলা প্রতিনিধি যশোর:-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।


মনোনয়ন সংগ্রহের সময় কালেক্টরেট চত্বরে জেলা বিএনপি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি আবদুল মান্নান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নেতৃবৃন্দ বলেন, যশোর সদর আসনে এবার জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে অনিন্দ্য ইসলাম অমিতই ধানের শীষের যোগ্য কণ্ঠস্বর। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় যশোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আশেক হাসান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় সবধরণের পদক্ষেপ গ্রহণ করছে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

হাফেজ মুহাম্মদ শরীফ (আঃ রঃ)–এর বার্ষিক ফাতিহা উপলক্ষে ইফতার

https://jomunatv.com
তারিখ: 24 Dec, 2025
যশোর-৩ সদর আসনে অমিতের পক্ষে বিএনপির মনোনয়ন সংগ্রহ