ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

রংপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

পড়তে সময় লাগবে: 1 মিনিট
রংপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ছবির ক্যাপশন: রংপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া:
মাটি মামুন রংপুর : 
রংপুরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৪ নং ওয়ার্ড বিএনপি মহানগর শাখার উদ্যোগে। ৫ জানুয়ারি সোমবার ২০২৬ ইং, বাদ এশা নগরীর আমাশু বালাকোঁয়ার,বটতলা মোড়ে তাজবীদুল কুরআন নূরাণী হাফিজি (কওমী) মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংঙ্গে। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের আহবায়ক শাহ্ নেওয়াজ লাবু,মহানগর বিএনপি সদস্য ও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। ৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি সাহাদুল ইসলাম রিপন, ৪ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক শাকিল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শাহিদ মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকাশ,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,সদস্য নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মাটি মামুন শিকদার, এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন ৪ নং ওয়ার্ড বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ভুট্টু মিয়া।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবলে ময়মনসিংহ জেলা সেরা

https://jomunatv.com
তারিখ: 06 Jan, 2026
রংপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া