ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

নতুন বইয়ের গন্ধ তাছলিমা আক্তার মুক্তা

পড়তে সময় লাগবে: 1 মিনিট
নতুন বইয়ের গন্ধ  তাছলিমা আক্তার মুক্তা ছবির ক্যাপশন: নতুন বইয়ের গন্ধ তাছলিমা আক্তার মুক্তা
নতুন বইয়ের গন্ধ 
তাছলিমা আক্তার মুক্তা


নতুন বইয়ের গন্ধ মাখবো
আমার সারা গা'য়ে , 
স্কুলে আজকে বই দেবে 
বললো আমার মা'য়ে। 

আসলো আবার নতুন বছর 
নতুন নতুন বই , 
নতুন নতুন বই গুলো সব 
বুকে জড়িয়ে লই । 

আড্ডা হবে বন্ধু বান্ধবে 
পড়বো নতুন ছড়া , 
নতুন নতুন গল্প কবিতায় 
মজার মজার পড়া  । 

বাংলা গণিত ইংরেজি ধর্ম 
বিজ্ঞান ও বিশ্বপরিচয় , 
গ্রামার আর ব্যাকরণ শিখে 
আমরা করবো বিশ্বজয় ।

ছয়টি বইয়ের পড়াশোনা থেকে
শিখবো নতুন পাঠ , 
লেখাপড়া আর খেলাধুলায় 
খুশিতে হাসবে মাঠ ।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধ করে পর্যটন স্পষ্ট শিমুল বাগান রক

https://jomunatv.com
তারিখ: 30 Dec, 2025
নতুন বইয়ের গন্ধ তাছলিমা আক্তার মুক্তা