ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ফের ২ পোড়া লাশের সন্ধান

পড়তে সময় লাগবে: 1 মিনিট
সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ফের ২ পোড়া লাশের সন্ধান ছবির ক্যাপশন: সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ফের ২ পোড়া লাশের সন্ধান
মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো:

ঢাকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভিতর থেকে ফের দুই পোড়া লাশের সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা, ওই দুই মরদেহ এক নারী ও এক ছেলে শিশুর হতে পারে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড় মহল্লার পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুই মরদেহের সন্ধান পায় পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থীরা প্রসাব করার জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। পরে ওই শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে পুড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) হেলাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে লাশ দুইটি পুড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি খুঁতিয়ে দেখা হচ্ছে বলে জানান জানান পুলিশের ওই কর্মকর্তা।

এর আগে, ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের এখনো পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এরপরে ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এরপরে ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড়ে মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তবে তিন খুনের ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

হুজুগে বাইকের যশোরে পেট্রোল পাম্পের মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল

https://jomunatv.com
তারিখ: 18 Jan, 2026
সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ফের ২ পোড়া লাশের সন্ধান