ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

ত্রিশাল উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত

পড়তে সময় লাগবে: 1 মিনিট
ত্রিশাল উপজেলা প্রশাসন কর্তৃক  মোবাইল কোর্ট পরিচালিত ছবির ক্যাপশন: ত্রিশাল উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাধীন ঢাকা ময়মনসিংহ সড়কের  ত্রিশাল বাসট্যান্ড এলাকায় ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও সড়কে অবৈধ গাড়ি পার্কিং প্রতিরোধে উপজেলা প্রশাসন, ত্রিশাল থানা ও ট্র্যাফিক পুলিশের যৌথ অভিযান আজ ৪ জানুয়ারি রবিবার  পরিচালিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), ত্রিশালের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অপরাধে বিভিন্ন ব্যক্তিকে ১০টি মামলায় মোট ১৬,০০০/- টাকা জরিমানা করা হয়। একইসাথে, সড়কের দুপাশে অবস্থিত অবৈধ দোকানপাট তাৎক্ষণিক উচ্ছেদ করা হয় এবং ভবিষ্যতে পুনরায় দোকান বসালে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

এ অভিযানে ত্রিশাল থানা  অফিসার ইনচার্জ,  ও ত্রিশাল ট্র্যাফিক পরিদর্শক,  উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে আইনানুগ সহযোগিতা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসন, ত্রিশাল এর অভিযান অব্যাহত থাকবে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

গাইবান্ধায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথ

https://jomunatv.com
তারিখ: 04 Jan, 2026
ত্রিশাল উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত