ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

দূর্গাপুরে হামলার অভিযোগে অভিযুক্ত শফিকুল এখনো অধরা

পড়তে সময় লাগবে: 1 মিনিট
দূর্গাপুরে হামলার অভিযোগে অভিযুক্ত শফিকুল এখনো অধরা ছবির ক্যাপশন: দূর্গাপুরে হামলার অভিযোগে অভিযুক্ত শফিকুল এখনো অধরা
রাজশাহী ব্যুরো:
রাজশাহীর দূর্গাপুর উপজেলার ২ নম্বর কিসমত গণকৈড় ইউনিয়নের গোপালপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম এখনো গ্রেফতার হয়নি। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে অভিযুক্ত এ ব্যক্তিকে ধরতে বারবার অভিযান চালানো হলেও তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
শফিকুল ইসলাম হেকমত আলীর ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি ইউনিয়ন সৈনিক লীগের সাধারণ সম্পাদক এবং দূর্গাপুর পৌর মেয়র সাজেদুর রহমান মিঠুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
অভিযোগ রয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। এছাড়া গত পৌর নির্বাচনের সময় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ‘ডেভিল হান্ট’ অভিযানের সময়ও তাকে গ্রেফতার করা যায়নি। তার বিরুদ্ধে দূর্গাপুর থানায় একাধিক মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তথ্যানুসন্ধানে জানা গেছে, তিনি রাজধানী ঢাকার একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
দূর্গাপুর উপজেলা বিএনপির একাধিক নেতা দ্রুত তার গ্রেফতার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযুক্তকে ধরতে বারবার অভিযান পরিচালনা করা হয়েছে। ‘ডেভিল হান্ট’ অভিযানে চেষ্টার পরও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

ধোবাউড়ায় নির্বাচনী সহিংসতায় প্রার্থীর সমর্থক ছুরিকাঘাতে একজন

https://jomunatv.com
তারিখ: 01 Mar, 2026
দূর্গাপুরে হামলার অভিযোগে অভিযুক্ত শফিকুল এখনো অধরা