ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পড়তে সময় লাগবে: 1 মিনিট
ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবির ক্যাপশন: ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ময়মনসিংহের ডিবি পুলিশের পৃথক ২টি অভিযানে ৮ কেজি গাঁজাসহ ১টি সিএনজি এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে ।

ময়মনসিংহের ডিবি পুলিশের এসআই মোঃ আরিফ হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন মাইজহাটি এলাকা হতে ২১ জানুয়ারি ২০২৬ বিকেল আড়াইটায় ১৪.৩০ ১টি সিএনজি এর পেছনে ইঞ্জিনের ডালার উপর বিশেষভাবে তৈরীকৃত বাক্সের ভেতর হতে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ বাদল মিয়া (৩৯), পিতা-মোঃ রমজান মিয়া, মাতা-মোছাঃ রেনু বেগম, সাং-চিনাইর (পূর্বপাড়া চৌধুরীবাড়ী),থানা-ব্রাহ্মনবাড়ীয়া সদর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। 

আর এক অভিযানে এসআই মোঃ মুকিত হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানা এলাকা হইতে ২১ জানুয়ারি ২০২৬ বিকেল পৌনে ৫ টায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দেওয়ান মোহাম্মদ আলী (৫৪), পিতা-দেওয়ান জহিরুল হক, মাতা-রেজিয়া খাতুন, সাং-কাঞ্চন, কেরাব দেওয়ান বাড়ি, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে। 

উদ্ধারকৃত ৮ কেজি গাঁজা, ১টি সিএনজি ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২জন আসামীর বিরুদ্ধে গফরগাঁও এবং কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

দুর্গাপুরে থামছে না পুকুর খনন অভিযানে গিয়ে ব্যবস্থা না নিয়

https://jomunatv.com
তারিখ: 22 Jan, 2026
ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার