ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

যশোরে ধোপাখোলা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির টাকা আদায় অভিযোগ

পড়তে সময় লাগবে: 1 মিনিট
যশোরে ধোপাখোলা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির টাকা আদায় অভিযোগ ছবির ক্যাপশন: যশোরে ধোপাখোলা সর: প্রা: বিদ্যালয়ে ভর্তির টাকা আদায়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক 

 যশোর সদর উপজেলার ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির টাকা আদায়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক তৌফিকা নূরের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, এ বছর স্কুলে শিশু ভর্তি করতে অভিভাবকদের কাছ থেকে ১৫০ টাকা নেওয়া হয়েছে।

ভুক্তভোগী অভিভাবকরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি সাধারণত ফ্রি হওয়া সত্ত্বেও, ধোপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের অর্থ আদায় করা হচ্ছে। নাজমুল হক বলেন, আমার ছেলেকে ভর্তি করতে ১৫০ টাকা দিতে হয়েছে, যা সরকারি নিয়মের পরিপন্থী। অন্য অভিভাবক আবুল কালামও একই ভাবে অভিযোগ করেন।

কিছু অভিভাবক জানিয়েছেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে সরকারি বরাদ্দকৃত ক্ষুদ্র মেরামত ও স্লিপ ফান্ডের অথ্য তছরুপসহ বিভিন্ন ধরনের অনিয়মে জড়িত রয়েছেন।

অভিযোগ বিদ্যালয়ের অনিয়ম বর্তমান নিয়মে পরিণত হয়েছে। প্রধান শিক্ষক তৌফিকা নূর অভিযোগ স্বীকার করে জানান আমাদের স্কুলে একজন আয়া আছেন, তার বেতনের জন্য আমি টাকা নিয়েছি।

সদর উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী আশা করছেন অতি দ্রুত তদন্তের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে, এবং বিদ্যালয়ের সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক হবে বলে ধারণা করছেন।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

ভালুকায় দিপুকে পিটি য়ে ও আগুনে পুড়িয়ে হত্যা পরিবারের দা

https://jomunatv.com
তারিখ: 21 Jan, 2026
যশোরে ধোপাখোলা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির টাকা আদায় অভিযোগ