ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

মাটিতে সুখ পাই তাছলিমা আক্তার মুক্তা

পড়তে সময় লাগবে: 1 মিনিট
মাটিতে সুখ পাই  তাছলিমা আক্তার মুক্তা ছবির ক্যাপশন: মাটিতে সুখ পাই তাছলিমা আক্তার মুক্তা
মাটিতে সুখ পাই 
তাছলিমা আক্তার মুক্তা


মাটির বুকে ঘুমাই আমি 
মাটিতে পাই সুখ , 
মাটির টানে খুঁজে ফিরি 
বাংলা মায়ের মুখ । 

বাংলা মা'গো তোমায় নিয়ে 
কত্তো মোদের আশা , 
লাখো মানুষকে রক্তে ভেজা
তোমার মুখের ভাষা । 

এই ভাষাতে নতুন করে  
জটলা পাকায় যাঁরা , 
জেনে রেখো ভাষার জন্য 
রক্ত দেবে আমরা  ।

বাংলা আমার মায়ের ভাষা
অন্তরের প্রকাশ সুখ , 
এই ভাষাতেই প্রকাশ করি
বুকের জমানো দুখ। 

চিরটা কাল এই ভাষাকেই 
করবো বুকে ধারণ  , 
বাংলা নিয়ে জন্মেছি মুখে
বাংলা ভালোবাসার কারণ।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

ময়মনসিংহ র‍্যাব-১৪ কর্তৃক ভালুকায় পোশাক শ্রমিক হত্যার অভিযো

https://jomunatv.com
তারিখ: 30 Jan, 2026
মাটিতে সুখ পাই তাছলিমা আক্তার মুক্তা