ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

বিক্রি করিনি ভোটাধিকার তাছলিমা আক্তার মুক্তা

পড়তে সময় লাগবে: 1 মিনিট
বিক্রি করিনি ভোটাধিকার  তাছলিমা আক্তার মুক্তা ছবির ক্যাপশন: বিক্রি করিনি ভোটাধিকার তাছলিমা আক্তার মুক্তা
বিক্রি করিনি ভোটাধিকার 
তাছলিমা আক্তার মুক্তা 

বিক্রি এখনো করিনি আমার 
অধিকারের ভোট , 
চোখ রাঙাতে দেবোনা কাউকে 
লাড়তে দেবো না ঠোঁট । 

সবাই জানে মানুষের দাম 
নির্বাচনের বাজারে , 
পাঁচশত টাকায় বিক্রি হচ্ছে 
কেউ বা আবার হাজারে । 

আমার ভোট আমি দেবো 
যাচাই-বাছাইয়ের পরে , 
সুখ শান্তি আসে যেন ফিরে 
বাংলার মানুষের ঘরে । 

মুখের জবান ঠিক রাখলে
ভোট পাবে যোগ্য প্রার্থী , 
গাদ্দারি যদি করতে চাও তবে
ভোটে পড়বে ঘাটতি  । 

অবস্থা বুঝে ব্যবস্থা নেবো 
দলের দোহাই বাদ  , 
বাংলার জনগণ ফিরে পাবে 
নির্বাচনে আসল স্বাদ ।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে পাটের গুদামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই:

https://jomunatv.com
তারিখ: 11 Feb, 2026
বিক্রি করিনি ভোটাধিকার তাছলিমা আক্তার মুক্তা