জিয়াউর রহমান সাজন চুনারঘাটপ্রতিনিধি ঃ
হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অধীনে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ফোর্সের সাথে মতবিনিময় ও থানা পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ ঢাকা হেডকোয়ার্টারস ডিআইজি (অপারেশন) মোহাম্মদ আব্দুল মাবুদ। শুক্রবার (২ জানুয়ারি) হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আয়োজনে সকাল ১০ টায় থানার সভাকক্ষে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান এর সভাপতিত্বে থানার অফিসার ফোর্সদের সাথে প্রথমে মতবিনিময় করেন প্রধান অতিথি হাইওয়ে পুলিশ ঢাকা হেডকোয়ার্টারস এর ডিআইজি (অপারেশন) মোহাম্মদ আব্দুল মাবুদ । এসময় তিনি থানার সকল অফিসার ফোর্সের পদ মর্যাদায় সার্বিক কল্যাণ সংক্রান্ত বক্তব্য শ্রবণ পূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং থানার বিভিন্ন কার্যক্রমের খোঁজ খবর নেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম , হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ। মতবিনিময় শেষে তিনি থানার পরিদর্শন করে অনেক সন্তুষ্ট হয়েছে অফিসার ফোর্সদের প্রতি । এদিকে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অধীনে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প চেকপোস্ট পুলিশ ফোর্সের কার্যক্রম পরিদর্শন করেন। এই সময় অনেক পরিবহনের যাত্রী, চালক, হেলপারদের সঙ্গে কথাবার্তা বলেন ।
JomunaTV


















