মোঃ রেজাদুল ইসলাম রেজা
স্টাফ রিপোর্টার গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ০৫ নং মহদীপুর ইউনিয়ন এর অন্তর্গত গড়েয়া ব্রীজের সামনে, আজ সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কে ঢাকা হতে গাইবান্ধা গামী কাজী লাইন যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১২১৬৩৬ ও গাইবান্ধা গামী ক্রাউন্ট সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে ওভারটেকিংয়ের সময় পাশাপাশি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ০২ জন নিহত হয় এবং আরো প্রায় ১০/১২ জন যাত্রী আহত হন।

নিহত ব্যক্তিরা হলেন ১। বাসের হেলপার মূসা আকন্দ(২৫),পিতা-মোঃ গণি আকন্দ,সাং-কাজীবাড়ি সন্তোলা,থানা-সাদুল্লাপুর,জেলা-গাইবান্ধা, ২। বাসের যাত্রী জামিল হোসেন(২০),পিতা-মোঃ হারুনমিয়া,সাং-ধনাশলা,থানা-পীরগঞ্জ,জেলা-রংপুর।আহতরা পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং লাশ উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসেন।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।
JomunaTV



















