ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

কুমিল্লা-৬ আসনে মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পড়তে সময় লাগবে: 1 মিনিট
কুমিল্লা-৬ আসনে মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ছবির ক্যাপশন: কুমিল্লা-৬ আসনে মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (কুমিল্লা সদর, সদর দক্ষিণ, এবং কুমিল্লা সিটি কর্পোরেশন) সংসদীয় আসন থেকে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের নিকট হতে মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন এডভোকেট গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা আইনজীবী সমিতি,। 
এসময় উপস্থিত ছিলেন , মোস্তফা মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক, আদর্শ সদর উপজেলা বিএনপির, ওমর ফারুক মিঠু, সাবেক জিএস, কুমিল্লা অজিত গুহ কলেজ, আজাহার উদ্দিন বাপ্পি, সাবেক সহসভাপতি, জেলা ছাত্র দল, মোঃ কবির হোসেন মজুমদার, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র দল, ইকরাম হোসেন ইকু, সাবেক যুগ্ম সম্পাদক, মহানগর যুবদল, আব্দুল হালিম, সাবেক যুগ্ম সম্পাদক, মহানগর যুবদল,  জুয়েল রানাসহ মনিরুল হক সাক্কু সমর্থিত নেতাকর্মীরা।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাজাসহ আটক-১

https://jomunatv.com
তারিখ: 21 Dec, 2025
কুমিল্লা-৬ আসনে মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ