ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

তাহিরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল কাশেমকে চান সর্বস্তরের মানুষ

পড়তে সময় লাগবে: 1 মিনিট
তাহিরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল কাশেমকে চান সর্বস্তরের মানুষ ছবির ক্যাপশন: তাহিরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল কাশেমকে চান সর্বস্তরের মানুষ
আমির হোসাইন স্টাফ রিপোর্টার 
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে জননেতা মোঃ আবুল কাশেমের নাম বেশ জোরালোভাবে উঠে আসছে।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি তাহিরপুর উপজেলার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখায় এলাকায় তাঁর ব্যাপক সুনাম রয়েছে।
রাজনৈতিক অঙ্গনেও মোঃ আবুল কাশেমের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তিনি তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া তিনি ৪ নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের টানা দুই মেয়াদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাঁর দায়িত্বকালীন সময়ে ইউনিয়নের সড়ক যোগাযোগ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ বাস্তবায়িত হয়েছে বলে স্থানীয়রা জানান।
রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বারহাল রমজান আলী এতিমখানা এবং বারহাল রমজান আলী নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও লালন-পালনের সুযোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, তাহিরপুর উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবুল কাশেমকে দেখতে আগ্রহ প্রকাশ করছেন উপজেলার সর্বস্তরের জনগণ।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

ঘিওরে ৩৪ তম আন্তর্জাতিক ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্

https://jomunatv.com
তারিখ: 14 Mar, 2026
তাহিরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল কাশেমকে চান সর্বস্তরের মানুষ