ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

যশোরে বিজিবি সাড়ে ৯ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও এলএসডি উদ্ধার

পড়তে সময় লাগবে: 1 মিনিট
যশোরে বিজিবি সাড়ে ৯ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও এলএসডি উদ্ধার ছবির ক্যাপশন: যশোরে বিজিবি সাড়ে ৯ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও এলএসডি উদ্ধার
মনির হোসেন, বেনাপোল  প্রতিনিধি:-
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৯ কোটি ৫৮ লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের মধ্যে দেড় কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও বিরল মাদক এলএসডি রয়েছে।গ্রামের কাগজ


শনিবার (১৪ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এই তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০০ মিলি ভারতীয় এলএসডি (২ বোতল) এবং ১৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এসব মাদকের মোট বাজারমূল্য ৯ কোটি ৫৮ লাখ ৫ শত ৭৭ টাকা।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই বিপুল পরিমাণ মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

নতুন বইয়ের গন্ধ তাছলিমা আক্তার মুক্তা

https://jomunatv.com
তারিখ: 15 Mar, 2026
যশোরে বিজিবি সাড়ে ৯ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও এলএসডি উদ্ধার