ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু

পড়তে সময় লাগবে: 0 মিনিট
কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু ছবির ক্যাপশন: কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাগমারা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মহিন উদ্দিন (৩২)। তিনি পার্শ্ববর্তী বরুড়া উপজেলার শিলমুড়ী ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহিন উদ্দিন বাগমারা রেলগেট এলাকায় রেললাইনের একেবারে কিনারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রেন চলে আসলেও ফোনে মগ্ন থাকায় তিনি তা টের পাননি। মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় তিনি লাইনের ওপর ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা দুর্ঘটনাস্থলে ভিড় জমায়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
রেলওয়ে পুলিশ জানায়, অসতর্কতার কারণেই এই প্রাণহানি ঘটেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

গফরগাঁওয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ সম্পর্

https://jomunatv.com
তারিখ: 15 Feb, 2026
কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু