ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার

পড়তে সময় লাগবে: 1 মিনিট
কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার ছবির ক্যাপশন: কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা সদর বিবিরবাজারের ভারতীয় সীমান্তবর্তী বড়বাড়ি এলাকায় ব্যাটালিয়ন (১০-বিজিবি)  চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬১ লক্ষ ১৬ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, (২৩ জানুয়ারি) শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিট ও সকাল ৮টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র অধীন গোলাবাড়ী ও কটকবাজার পোস্টের বিশেষ টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
অভিযানে সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়বাড়ি এলাকায় এবং প্রায় ১০০ গজ অভ্যন্তরে থ্রীস্টার তেলের পাম্প নামক স্থানে মালিকবিহীন অবস্থায় একটি মিনি পিকআপ জব্দ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ী, বাসমতি চাউল, রেডবুল ও আমুল বাটার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের আনুমানিক বাজার মূল্য ৬১ লাখ ১৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

প্রধান শিক্ষকের বিদায় ও একটি স্কুলের পূর্ব কথা মতিউর রহমান স

https://jomunatv.com
তারিখ: 23 Jan, 2026
কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার