ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

২৭তম বিসিএস: প্রথম পর্যায়ে ৬৭৩ জন কর্মকর্তার নিয়োগে প্রজ্ঞাপন জারি

পড়তে সময় লাগবে: 0 মিনিট
২৭তম বিসিএস: প্রথম পর্যায়ে ৬৭৩ জন কর্মকর্তার নিয়োগে প্রজ্ঞাপন জারি ছবির ক্যাপশন: ২৭তম বিসিএস: প্রথম পর্যায়ে ৬৭৩ জন কর্মকর্তার নিয়োগে প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ সিভিল সার্ভিসে নতুন কর্মকর্তাদের যোগদানের পথ সুগম হলো। সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ২৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রথম পর্যায়ে ৬৭৩ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী তাদের বেতনক্রম নির্ধারিত হয়েছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত।

আগামী ১ জানুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তরে যোগদান করতে হবে নতুন কর্মকর্তাদের। যোগদানের পর তাদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র অথবা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ শেষে চাকরির প্রকৃতি অনুযায়ী পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দুই বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ সময়সীমা আরও দুই বছর পর্যন্ত বাড়াতে পারবে। শিক্ষানবিসকালে অযোগ্য বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে।

এছাড়া ২৭তম বিসিএস পরীক্ষা–২০০৫ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ও ইতোমধ্যে কর্মরত কর্মকর্তাদের মধ্যে জ্যেষ্ঠতা নির্ধারণ হবে আপিল বিভাগের রায় অনুযায়ী।

খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে প্রযুক্তি সহায়তায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ

https://jomunatv.com
তারিখ: 18 Dec, 2025
২৭তম বিসিএস: প্রথম পর্যায়ে ৬৭৩ জন কর্মকর্তার নিয়োগে প্রজ্ঞাপন জারি