ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

প্রেমের আসল স্বাদ তাছলিমা আক্তার মুক্তা

পড়তে সময় লাগবে: 1 মিনিট
প্রেমের আসল স্বাদ  তাছলিমা আক্তার মুক্তা ছবির ক্যাপশন: প্রেমের আসল স্বাদ তাছলিমা আক্তার মুক্তা
প্রেমের আসল স্বাদ 
তাছলিমা আক্তার মুক্তা

অভিমান করতে ভুলেই গেছি
রাগও হয়না আর  
ভালোবাসার মানুষ গুলোকে
 সব সময় দিতে হয় ছাড় । 

অভিযোগ তো রাখতেই পারি 
যদি ইচ্ছে জাগে কখনো , 
পাল্টা অভিমান তুমিও করো 
বলবো না কিছুই তখনো । 

আগে যদি ভেঙে দাও অভিমান
ভেবোনা হেরেছো তুমি  , 
মহৎ হয়েছো তুমিই আবারও 
ছোট হয়েছি আমি । 

অভিযোগ ভুলে যেই প্রথম 
বাড়িয়েছে প্রেমের হাত , 
পৃথিবীর বুকে যুগে যুগে সেই 
পেয়েছে প্রেমের আসল স্বাদ।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

https://jomunatv.com
তারিখ: 02 Feb, 2026
প্রেমের আসল স্বাদ তাছলিমা আক্তার মুক্তা