ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

যশোর ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অমিত

পড়তে সময় লাগবে: 1 মিনিট
যশোর ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অমিত ছবির ক্যাপশন: যশোর ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অমিত
নিজস্ব প্রতিবেদক 

যশোর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি তার বাবা প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন এবং নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে কারবালা মসজিদে জোহরের নামাজ আদায় করেন। এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রজমা দেন। এসময় তার সঙ্গে ছিলেন জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকি, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগমসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, ওলামা মাশায়েক ও সনাতন ধর্মালম্বীদের প্রতিনিধিরা।

মনোনয়নপত্র জমা দেয়ার পর অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদেরই ভাই। আপনারা আমাদের অভিভাবক।”তিনি জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ

https://jomunatv.com
তারিখ: 30 Dec, 2025
যশোর ৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন অমিত