ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

দুর্নীতি ও অপব্যয় নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা থাকবে: কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী

পড়তে সময় লাগবে: 1 মিনিট
দুর্নীতি ও অপব্যয় নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা থাকবে: কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী ছবির ক্যাপশন: দুর্নীতি ও অপব্যয় নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা থাকবে: কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

গৃহায়ন ও গণপূর্ত খাতে যেন কোনো দুর্নীতি ও অপব্যয় না হয় সে বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। দায়িত্ব নেওয়ার পর শুক্রবার দুপুরে তাঁর নিজ এলাকা কুমিল্লার বরুড়ায় উপজেলার দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 

বিগত সরকারের প্রধান ও কর্মকর্তারা এই মন্ত্রণালয়ের মাধ্যমে প্লট বরাদ্দে প্রশ্নবিদ্ধ হয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের অনেক কাজ কমিয়ে দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, তাঁকে ধন্যবাদ। তিনি যেদিনই লিডার অব দ্য হাউস নির্বাচিত হয়েছেন সেদিনই ঘোষণা করেছেন আমরা কোনো সরকারি প্লট বা শুল্কমুক্ত গাড়ি নেব না। এটা আমার জন্য সুবিধা হয়েছে- অন্তত এ কাজের তদবির থেকে আমি মুক্ত থাকব।’
 
নির্মাণ কাজ বন্ধ ও স্থবির হয়ে থাকা গৃহায়ন ও গণপূর্ত বিভাগের মেগা প্রজেক্টগুলো পুণরায় শুরু হবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা মাত্র দুইদিন হয়েছে সরকারে বসেছি। মূল্যায়ন হবে কোন কোন প্রজেক্টগুলো বেশি দরকারি এবং কোনগুলো দরকারই নয়। আমরা চেষ্টা করব যেন কোন অপব্যয় না হয়।’

জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৮ বরুড়া আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয় লাভ করেন। নির্বাচিত হওয়ার পর আজ নিজ এলাকায় গেলে বরুড়া উপজেলা বিএনপি কার্যালয়ে বরুড়া উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের বার্ষিক স

https://jomunatv.com
তারিখ: 20 Feb, 2026
দুর্নীতি ও অপব্যয় নিয়ন্ত্রণে সর্বাধিক চেষ্টা থাকবে: কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী