ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

পুসাব বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ

পড়তে সময় লাগবে: 1 মিনিট
পুসাব বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ ছবির ক্যাপশন: পুসাব বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ
মো:শুকুর আলী, স্টাফ রিপোর্টার:

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)-এর উদ্যোগে আয়োজিত ‘৮ম পুসাব বৃত্তি পরীক্ষা–২০২৫’-এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

 গত ১৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় পুসাবের অফিসিয়াল ফেসবুক পেজে ফল প্রকাশ করা হয়।

এ বছর অষ্টম, নবম ও দশম শ্রেণি থেকে মোট ৩০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। প্রতিটি শ্রেণি থেকে ৩ জন ট্যালেন্টপুল ও ৭ জন সাধারণ গ্রেডে নির্বাচিত হয়।


দশম শ্রেণিতে লিখা দেবনাথ, নবম শ্রেণিতে পৌষী রানী নাথ এবং অষ্টম শ্রেণিতে নাবিলা সাবিহা নাল বিনতে শহিদ ট্যালেন্টপুল গ্রেডে প্রথম স্থান অর্জন করে।


পুসাবের সভাপতি মানিক চৌধুরী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। সাধারণ সম্পাদক মোহাম্মাদ বাবর বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করাই এ বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য।


উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বিশ্বম্ভরপুর উপজেলার দুটি কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

মহাত্মা গান্ধীর ৭৯ তম শহীদ দিবসে, মনরেগা বাঁচাও অভিযান, অবস্

https://jomunatv.com
তারিখ: 19 Jan, 2026
পুসাব বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশ