ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

যশোর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১১টি ককটেল উদ্ধার

পড়তে সময় লাগবে: 1 মিনিট
যশোর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১১টি ককটেল উদ্ধার ছবির ক্যাপশন: যশোর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১১টি ককটেল উদ্ধার
নিজস্ব প্রতিবেদক 

যশোর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর রেলওয়ে স্টেশনের সামনের মোবাইল টাওয়ার সংলগ্ন বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল। তল্লাশিকালে ওই এলাকার একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারের বারান্দার মেঝেতে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১১টি ককটেল পাওয়া যায়।

উদ্ধারকৃত ককটেলগুলো উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করে সাধারণ ডায়েরি (জিডি) মূলে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে র‍্যাবের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। জননিরাপত্তা রক্ষায় এমন অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে বাহিনীটি।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

আনন্দ-উচ্ছ্বাসে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পারিবারিক মিলন

https://jomunatv.com
তারিখ: 06 Feb, 2026
যশোর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১১টি ককটেল উদ্ধার