ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

প্রথমবার নিজ জেলায় সফরে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

পড়তে সময় লাগবে: 1 মিনিট
প্রথমবার নিজ জেলায় সফরে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছবির ক্যাপশন: প্রথমবার নিজ জেলায় সফরে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
নিজস্ব প্রতিবেদক 

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা যশোরে আসছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বিমানে তিনি যশোরে পৌঁছাবেন।

বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি যশোর সার্কিট হাউজে যাবেন। সেখানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা তাকে শুভেচ্ছা জানাবেন। প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। যশোরবাসী তাদের কৃতী সন্তানকে বরণ করে নিতে ইতোমধ্যেই নানা প্রস্তুতি সম্পন্ন করেছে।

তবে জনদুর্ভোগ এড়াতে বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে যশোর জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ থাকলেও সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে সবাইকে সার্কিট হাউজে গিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তিন দিনের ব্যস্ত কর্মসূচি

তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।
আজ শুক্রবার বিকেল ৩টায় যশোর সার্কিট হাউজে জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ বৈঠকে বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা, উন্নয়ন পরিকল্পনা এবং সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এরপর তিনি হোটেল ওরিয়ন মিলনায়তনে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন।

২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রতিমন্ত্রী। পরে দুপুর ১২টায় একই স্থানে জেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। দিনশেষে হোটেল ওরিয়নে সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে ইফতার মাহফিলে মিলিত হবেন তিনি।

রোববার সকালে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এই প্রথম নিজ জেলায় সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, তার নেতৃত্বে যশোরের বিদ্যুৎ অবকাঠামো ও জ্বালানি খাতে নতুন গতি আসবে এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রতিমন্ত্রীর এই সফরকে ঘিরে যশোর এখন উৎসবের আবহে মুখর।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

https://jomunatv.com
তারিখ: 19 Feb, 2026
প্রথমবার নিজ জেলায় সফরে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত