ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে সভাস্থল ঘিরে তিন স্তরের নিরাপত্তা জোরদার

পড়তে সময় লাগবে: 1 মিনিট
খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে  সভাস্থল ঘিরে তিন স্তরের নিরাপত্তা জোরদার ছবির ক্যাপশন: খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে সভাস্থল ঘিরে তিন স্তরের নিরাপত্তা জোরদার:
নিজস্ব প্রতিবেদক 

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের খুলনায় আগমনকে কেন্দ্র করে নগরজুড়ে বিশেষ নিরাপত্তা নিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। খালিশপুর প্রভাতী স্কুল মাঠের সমাবেশ স্থলের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) পুলিশ জানায়, তারেক রহমানের যাতায়াতের পথ ও সমাবেশ স্থলের ভেতর, বাইরে এবং বিভিন্নস্থানে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এই নিরাপত্তা ব্যবস্থায় পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ থাকবে। থাকবে র‌্যাব, সেনা ও নৌবাহিনীর সদস্যরা। শহরে প্রবেশের বিভিন্ন স্থানে থাকবে পুলিশের চেকপোস্ট।

অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বলেন আজ খুলনার ট্রাফিক ব্যবস্থা নরমাল থাকবে। সাধারণ যানবাহন চলাচলের কোন বিঘ্ন হবে না।

অনেক মানুষের সমাগম থাকবে তাই সাবধান মানুষকে সমাবেশ স্থল এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

সমাবেশ স্থলে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবোর্চ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

খুলনা নগরবাসী ও সমাবেশে আগতদের সহযোগিতা পেলে নিরাপত্তা ব্যবস্থা আরো কার্যকর হবে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

পরীক্ষা শুরু রোববার থেকে যশোর বোর্ডের জুনিয়র বৃত্তিতে ১০ জেল

https://jomunatv.com
তারিখ: 02 Feb, 2026
খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে সভাস্থল ঘিরে তিন স্তরের নিরাপত্তা জোরদার