সিলেট ব্যুরো:: যখন দেশের মূলধারার গণমাধ্যম ক্রমেই রাজধানীকেন্দ্রিক হয়ে পড়ছে, ঠিক তখনই মফস্বলের সাংবাদিকতাকে সামনে আনার ঘোষণা দিল দৈনিক বর্তমান বাংলা। সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে পত্রিকাটির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মফস্বল ইনচার্জ সিরাজুল মনির বলেন—মফস্বলের সংবাদই এই পত্রিকার প্রাণ ও পরিচয়।
দেশের অধিকাংশ জাতীয় পত্রিকার পাতায় চোখ রাখলে দেখা যায়—রাজনীতি, ক্ষমতা ও করপোরেট স্বার্থের খবরই প্রধান জায়গা দখল করে আছে। গ্রাম, ইউনিয়ন কিংবা প্রত্যন্ত উপজেলার মানুষের সংকট সেখানে প্রায় অনুপস্থিত। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে—গণমাধ্যম কি সত্যিই জনগণের কথা বলছে?
এই প্রশ্নের উত্তরেই যেন ভিন্ন সুরে কথা বলল দৈনিক বর্তমান বাংলা। সিলেট বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল মনির বলেন,
“মাঠপর্যায়ের প্রতিনিধিরা উপেক্ষিত হলে গণমাধ্যম ক্ষমতার মুখপত্রে পরিণত হয়।” সম্মেলনে বক্তারা মত দেন, অনুসন্ধানী সাংবাদিকতা ছাড়া গণমাধ্যম কেবল “সংবাদ প্রচারক” হয়, পরিবর্তনের শক্তি নয়। এই সম্মেলন যেন সেই কাঠামোগত সংকট ভাঙার একটি নীতিগত ঘোষণা—যেখানে মফস্বলের প্রতিনিধি শুধু সংবাদ পাঠাবেন না, বরং সমাজের অনিয়মের বিরুদ্ধে দাঁড়াবেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ আঙ্গুরা টাওয়ারের ২য় তলায় দি সিলেট বাপেট হাউজে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
দৈনিক বর্তমান বাংলার সিলেট ব্যুরোচীফ কামরুল হাসান জুলহাস-এর সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার মুফিজুর রহমান নাহিদ ও সদর উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান বাংলার সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও মফস্বল ইনচার্জ সিরাজুল মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ কৃষি ব্যাংকের ম্যানেজার শহীদুল ইসলাম, সিলেট সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ কবি ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহান আহমদ চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা সভাপতি বদরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সামছুল ইসলাম ও শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মো. শাহীন আলম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি স্বরণ সিং, জাতীয় দৈনিক বিকাল বার্তার সিলেট বিভাগীয় ইনচার্জ আব্দুল আলিম রানা, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সিলেট প্রতিনিধি মঈন উদ্দিন, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাব এর সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, দৈনিক বর্তমান বাংলার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি রুমান আহমদ, ওসমানীনগর উপজেলা প্রতিনিধি ইব্রাহিম খান ইমন, বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রকিব, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি আয়ুবআলী, ফটোসাংবাদিক শাহিন আহমদ, জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি সাহেদুর রহমান, গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি মারজানুল আযহার জুনেদ, কানাইঘাট উপজেলা প্রতিনিধি ফয়েজ আহমদ, বিয়ানিবাজার উপজেলা প্রতিনিধি রাশেদা আক্তার, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি শাহ আলম, জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মো: সুমন মিয়া, শাল্লা উপজেলা প্রতিনিধি আমির হোসেন, ধর্মপাশা উপজেলা প্রতিনিধি ইমাম হোসেন, তাহিরপুর উপজেলা প্রতিনিধি আকিক মিয়া, মধ্যনগর উপজেলা প্রতিনিধি সাকিন শাহ্, হবিগঞ্জের চুনারুঘাট
প্রতিনিধি আসাদ তালুকদার, মৌলভীবাজারের বড়লেখা প্রতিনিধি অজিত রবিদাস,কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি সৌরভ বিন, রাজনগর উপজেলা প্রতিনিধি রনি মিয়া, শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি পারভেজ হাসান প্রমূখ। অনুষ্টানের শুরুতেই দৈনিক বর্তমান বাংলা'র ছাতক উপজেলা প্রতিনিধি হাকীম নোমান আহমদ পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াত করেন। অনুষ্টানের শেষে প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেওয়া হয় এবং সম্মেলনের সফলতা কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
JomunaTV



















