ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম-সাওদা বিনতে রহমত

পড়তে সময় লাগবে: 1 মিনিট
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম-সাওদা বিনতে রহমত ছবির ক্যাপশন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম-সাওদা বিনতে রহমত
মশিউর রহমান রাজশাহী : ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ইং উপলক্ষে আয়োজিত সাংস্কৃতি প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে “ক” গ্রুপে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন সাওদা বিনতে রহমত। সে নগরীর আয়েশা হাজেরা মডেল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। 

বেসরকারী উন্নয়ন সংস্থা “শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা” রাজশাহী’র আইন কর্মকর্তা মো: রহমত উল্লাহ এর প্রথম সন্তান সাওদা। তার “মা” রোকাইয়া পারভীন একজন গৃহিনী।

শুক্রবার ২৩ রমজান নগরীর এক অভিজাত কনভেনশন হলে “ফুল কুঁড়ি কালচারাল একাডেমি” রাজশাহী আয়োজি অভিভাবক সমাবেশ ও ইফতার অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

ফুলকুঁড়ি কালচারাল একাডেমির পরিচালক আমানুল্লাহ আমান এর পরিচালনায় অভিভাবক সমাবেশ ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর উপদেষ্টা সভাপতি অ্যাডভোকেট মজিজুল হক, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আসরের শিশু দক্ষতা সম্পাদক ইমরান জাবির, ড. কালাম উদ্দিন, ড. শাহ আলম শামিম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুরস্কার ঘোষণা করেন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর পরিচালক আবু তাহের।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজা ও ১৯৭০ পিছ ইয়াবাসহ

https://jomunatv.com
তারিখ: 14 Mar, 2026
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম-সাওদা বিনতে রহমত