কুমিল্লার সদর কটক বাজার এলাকায় দুটি পুকুরে সেচ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ৩টি বিদেশি পিস্তলসহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৩টায় জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউপির কটকবাজার এলাকায় র্যাবের একটি দল এই অভিযান শুরু করে।

এ বিষয়ে দুপুর ১২টার দিকে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালিত হচ্ছে। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে মজুদ করেছিল, সে বিষয়ে তদন্ত চলছে।
বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের সনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
JomunaTV



















