ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য

পড়তে সময় লাগবে: 1 মিনিট
কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য ছবির ক্যাপশন: কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য।
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর )
প্রতিনিধিঃ
কালিয়াকৈর উপজেলার নামাশুলাই মাঝিপাড়া এলাকায় রাধা রানী(৪০)নামের এক নারীর রহস্য জনক মৃত্যু হয়েছে।প্রতিবেশীদের দাবী  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্হানীয়দের কাছ থেকে জানা যায়, নিহতের স্বামী মেঘলাল ওরফে মেগা মাছের ব্যবসা করেন। তিনি প্রতিদিনের মতো ভোর বেলায় কালিয়াকৈর এর মাছের আড়ৎ এ  চলে আসেন। সকাল ৬ টার দিকে রাধা রানীর মৃত্যুর খবর জানা যায়। নিহতের স্বামী মেঘলালের ভাতিজি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালবেলা খবর শুনে নিহতের বাড়িতে যাই, কোথায় ফাঁসি দিয়েছিল; বা কে বা কারা  তাকে  ফাঁসির  রশি থেকে নামিয়েছে এ বিষয়ে তিনি কিছু জানেননা।  এদিকে খোঁজ নিয়ে জানা গেছে নিহত  রাধা রানীর স্বজনেরা  প্রথমে তাকে কালিয়াকৈর শিকদার ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে তাকে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিয়ে গেলে। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে জানতে নিহতের স্বামী মেঘলালের মুঠো ফোনে একাধিক বার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
 কালিয়াকৈর থানার এস আই মুক্তার হোসেন  জানান, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

যশোরের আশরাফুল মাদারিস মসজিদ শায়েখ ইব্রাহিম আফ্রিকীকে ঘিরে দ

https://jomunatv.com
তারিখ: 07 Mar, 2026
কালিয়াকৈরে নারীর মৃত্যু নিয়ে রহস্য