ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

যশোর-৫ আসনে মনিরামপুর ধানের শীষের প্রার্থী নতুন প্রার্থী মুফতি রশীদ ওয়াক্কাস

পড়তে সময় লাগবে: 1 মিনিট
যশোর-৫ আসনে মনিরামপুর ধানের শীষের প্রার্থী নতুন প্রার্থী মুফতি রশীদ ওয়াক্কাস ছবির ক্যাপশন: যশোর-৫ আসনে মনিরামপুর ধানের শীষের প্রার্থী নতুন প্রার্থী মুফতি রশীদ ওয়াক্কাস
মনির হোসেন, জেলা প্রতিনিধি যশোর :-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মণিরামপুর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বদল হয়েছে। এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলাম (একাংশ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্র জানায়, ১২ দলীয় জোটের শরিক হিসেবে রশীদ ওয়াক্কাস বিগত সময়ে বিএনপির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই ধারাবাহিকতা এবং ইসলাম ও দেশের জন্য তার বাবার অনন্য অবদানের বিবেচনায় তাকে যশোর-৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে রশীদ ওয়াক্কাস তার বাবার দেখানো পথে যশোর-৫ আসনের মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে এই আসনে তিনিই ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি তার সমমনা ও শরিক দলগুলোর জন্য আরও সাতটি আসনে প্রার্থী ছাড় দিয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

দৈনিক কুমিল্লার ডাকের নতুন কার্যালয়ের উদ্বোধন: সত্য ও নৈতিকত

https://jomunatv.com
তারিখ: 24 Dec, 2025
যশোর-৫ আসনে মনিরামপুর ধানের শীষের প্রার্থী নতুন প্রার্থী মুফতি রশীদ ওয়াক্কাস