ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

কামরাঙ্গীরচরে উঠান বৈঠকে জননেতা শেখ রবিউল আলম রবি, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা

পড়তে সময় লাগবে: 1 মিনিট
কামরাঙ্গীরচরে উঠান বৈঠকে জননেতা শেখ রবিউল আলম রবি, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা ছবির ক্যাপশন: কামরাঙ্গীরচরে উঠান বৈঠকে জননেতা শেখ রবিউল আলম রবি, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা।
নিজস্ব প্রতিবেদক : মোঃ আনোয়ার হোসেন। 

আগামী ২৮ ডিসেম্বর, রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত হাত এবং ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা শেখ রবিউল আলম রবি ৫৫ নং ওয়ার্ড অন্তর্গত সালাম সর্দার রোডে ঝাউচর ইউনিট কর্তৃক আয়োজিত এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
উক্ত উঠান বৈঠকে তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকাবাসীর সুখ-দুঃখ, সমস্যা ও দাবিদাওয়ার কথা মনোযোগ সহকারে শোনেন। এ সময় স্থানীয় জনগণের বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরা হলে তিনি সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
শেখ রবিউল আলম রবি বলেন, মহান আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসা এবং ভোটের মাধ্যমে যদি বিএনপি ও তিনি নির্বাচিত হওয়ার সুযোগ পান, তবে এলাকার সকল সমস্যা সমাধানে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন ইনশাআল্লাহ।
উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

কালিয়াকৈর মাহমুদ ডেনিমের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

https://jomunatv.com
তারিখ: 29 Dec, 2025
কামরাঙ্গীরচরে উঠান বৈঠকে জননেতা শেখ রবিউল আলম রবি, এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা