ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

বেনাপোল স্থলবন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি

পড়তে সময় লাগবে: 1 মিনিট
বেনাপোল স্থলবন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি ছবির ক্যাপশন: বেনাপোল স্থলবন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি আমদানিকারক  প্রতিষ্ঠান।

শনিবার (২৪ জানুয়ারী) সন্ধ্যা  ৬  টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ে ৮ টি ট্রাক বেনাপোল বন্দরে ঢোকে। 

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান,দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ১২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি হয়েছে।  বিস্ফোরক দ্রব্যের ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করবে আমদানি কারকের প্রতিনিধি সিঅ্যান্ডফ  এজেন্ট। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া যাতে নিরাপত্তার সঙ্গে বিস্ফোরক দ্রব্য খালাস করা যায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানান বন্দর কর্মকর্তা।

খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

গৌরীপুরে বর্ষসেরা চা'প্রেমী সম্মাননা: বিশ্বজিৎ দাস

https://jomunatv.com
তারিখ: 24 Jan, 2026
বেনাপোল স্থলবন্দরে ১২৫ টন বিস্ফোরক দ্রব্য আমদানি