ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি প্রচারণা

পড়তে সময় লাগবে: 1 মিনিট
ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি প্রচারণা ছবির ক্যাপশন: জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে ভোটার উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনি আচরণবিধিঅবহিতকরণের লক্ষ্যে নির্বাচনী প্রচারণা
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন২০২৬ ও গনভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ  এবং নির্বাচনী আচরণ বিধি অবহিত করণের লক্ষ্যে  ময়মনসিংহে ভ্রাম্যমাণ ট্রাকযোগে নির্বাচনি প্রচারণা অনুষ্ঠিত হয়। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা তথ্য অফিস আয়োজিত নির্বাচনি প্রচারণার ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানটি ভোটার সাধারণের নজর কাড়ে। এতে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অভিজ্ঞ শিল্পীবৃন্দ ভ্রাম্যমাণ ট্রাকযোগে ময়মনসিংহ জেলার প্রধান সড়ক, হাটবাজার ও জনবহুল স্থানগুলোতে নির্বাচনি লোকসংগীত পরিবেশন করেন। আসন্ন নির্বাচন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের নির্বাচনি প্রচারণার একটি অংশ হচ্ছে এ লোকসংগীত। 

‘চলেন ভোট দিব সবাই’ -শিল্পীগণ এমন আহ্বান জানিয়ে সংগীত পরিবেশনার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকেও নির্বাচন ও হ্যাঁ/না ভোট সম্পর্কে অবহিত করেন।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

ঔষধের এমআরপি বাস্তবায়নের দাবিতে কামরাঙ্গীরচরে র‍্যালি ও আলোচ

https://jomunatv.com
তারিখ: 09 Feb, 2026
ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি প্রচারণা