ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাজাসহ আটক-১

পড়তে সময় লাগবে: 1 মিনিট
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাজাসহ আটক-১ ছবির ক্যাপশন: কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাজাসহ আটক-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং আজ্ঞাপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।

শুক্রবার (১৩ই মার্চ) সকাল আনুমানিক ১০.০৫টার সময় উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের আজ্ঞাপুর এলাকা থেকে তাকে আটক করে।
আটককৃত আসামি মোঃ মিজান (২৩) গ্রাম দুর্গাশ্রম, ইন্দ্রাপুর, থানা: দুর্গাপুর, নেত্রকোণা জেলার হান্নান সরকারের ছেলে। 
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ জয়নুল ও সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) মোঃ আসাদ আলী ও সঙ্গীয় ফোর্স বুড়িচং থানাধীন ২নং বাকশিমুল ইউনিয়নের আজ্ঞাপুর এলাকায় অবস্থিত ঈদগাহ চৌমুহনী সংলগ্ন শফিউল ইসলামের দোকানের সম্মুখে বাগড়া-কুমিল্লাগামী পাকা রাস্তার উপর হতে ৫ (পাঁচ) কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান ,আটককৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

বেনাপোল স্থল বন্দরে আটকা ভারতীয় ট্রাক তিন মাস পর তল্লাশিতে

https://jomunatv.com
তারিখ: 15 Mar, 2026
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৫ কেজি গাজাসহ আটক-১