ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পড়তে সময় লাগবে: 1 মিনিট
কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর বাজারের একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম  নামে এক কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইফুল ইসলাম (৩৫) জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। সে তার পরিবারের একমাত্র সদস্য। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অবিবাহিত।

কলেজ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ২০২২ খ্রিঃ থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খন্ড কালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষক সাইফুল ইসলামের পাশের ভাড়াটিয়ারা জানান, গত রবিবার (৮ মার্চ) শিক্ষার্থীরা এসে ডাকাডাকি করেছেন, ভিতরে কোন সাড়া না পেয়ে শিক্ষার্থীরা চলে গেছেন। আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তার বাসা থেকে পচা গন্ধ বের হলে আশেপাশের লোকজনকে খবর দিলে তারা এসে পুলিশকে খবর দেন। বিকালে পুলিশ এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।

অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, গত ৫ তারিখ কলেজে ক্লাস করেছে, এর পর থেকে আর কোন যোগাযোগ ছিল না। প্রায় সময় কাউকে কিছু না বলে কলেজে অনুপস্থিত থাকতেন তিনি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন বলেন, দরজা ভিতর থেকে লাগানো ছিল। দুই দরজার লকাব ভেঙে লাশ উদ্ধার করেছি। লাশের পচন ধরে গেছে, মনে হচ্ছে চার পাঁচ দিন আগে মারা গেছে। কি কারনে মারা গেছে তা ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী ঘটনাস্থলেই মৃত্যু

https://jomunatv.com
তারিখ: 15 Mar, 2026
কুমিল্লায় ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার