ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

‎ফুলছড়িতে গরু ব্যবসায়ী খোকা মিয়া হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার

পড়তে সময় লাগবে: 1 মিনিট
‎ফুলছড়িতে গরু ব্যবসায়ী খোকা মিয়া হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: ‎ফুলছড়িতে গরু ব্যবসায়ী খোকা মিয়া হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার
‎মোঃ রেজাদুল ইসলাম রেজা 
স্টাফ রিপোর্টার গাইবান্ধা 

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (৫ নভেম্বর) ভোরে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত খোকা মিয়া ওই গ্রামের রশিদ সরকারের ছেলে এবং পেশায় একজন গরু ব্যবসায়ী।
‎নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরে কয়েকজন দুর্বৃত্ত খোকা মিয়ার বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি করে। ডাক পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‎ঘটনার পরপরই পুলিশ তদন্তে নেমে একই এলাকার বাসিন্দা দুলাল মাঝি (৪৫) কে প্রাথমিকভাবে আটক করে। পরবর্তীতে ধারাবাহিক তদন্ত, প্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবু সাঈদ ও মহিদুল ইসলাম নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
‎ফুলছড়ি থানা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
‎ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আয়নাল হক বলেন,
‎“এটি একটি পরিকল্পিত হত্যা। হত্যার পেছনের মূল কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। প্রয়োজনে আরও আসামি গ্রেফতার করা হবে।”
‎গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের রিমান্ড আবেদন করা হয়েছে এবং রিমান্ড শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প

https://jomunatv.com
তারিখ: 23 Dec, 2025
‎ফুলছড়িতে গরু ব্যবসায়ী খোকা মিয়া হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার