ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

কুমিল্লা হোমনায় যৌথ বাহিনীর অভিযানে দুটি পিস্তল ও বুলেটসহ আটক-১

পড়তে সময় লাগবে: 1 মিনিট
কুমিল্লা হোমনায় যৌথ বাহিনীর অভিযানে দুটি পিস্তল ও বুলেটসহ আটক-১ ছবির ক্যাপশন: কুমিল্লা হোমনায় যৌথ বাহিনীর অভিযানে দুটি পিস্তল ও বুলেটসহ আটক-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার হোমনায় মাথাভাঙা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে দুটি পিস্তল ও বুলেটসহ সোহাগ (৩২) নামের একজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬ টায় বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী হোমনা উপজেলার মাথাভাঙা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটককৃত আসামী মো: সোহাগ মিয়া (৩২) হোমনা মাথাভাঙা এলাকার তারু মিয়ার ছেলে।

যৌথবাহিনী সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী হোমনা উপজেলার মাথাভাঙা এলাকায় এ অভিযান পরিচালনা করে এলাকার অস্ত্রধারী মোঃ সোহাগকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ টি পিস্তল এবং ১৪ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করা হয়েছে। 

আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র হোমনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

কুমিল্লার নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষে নিহত-২ আহত-১৫

https://jomunatv.com
তারিখ: 25 Dec, 2025
কুমিল্লা হোমনায় যৌথ বাহিনীর অভিযানে দুটি পিস্তল ও বুলেটসহ আটক-১