ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

আশুলিয়ার আলোচিত শুটার রাজু গ্রেপ্তার

পড়তে সময় লাগবে: 1 মিনিট
আশুলিয়ার আলোচিত  শুটার রাজু  গ্রেপ্তার ছবির ক্যাপশন: আশুলিয়ার আলোচিত ‘শুটার রাজু’ গ্রেপ্তার
মোঃমামুন হোসেন,
ঢাকা ব্যুরো:

ঢাকার আশুলিয়ার আলোচিত আওয়ামী লীগ নেতা ও এক ডজনেরও বেশি মামলার আসামি রাজু আহমেদ ওরফে শুটার রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।

এর আগে সোমবার রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্টের পর থেকে নিজের পরিচয় গোপন করে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারকৃত রাজু আহমেদ (৪২) ঢাকা জেলার আশুলিয়া থানার গৌরীপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে নিজের পরিচয় দিতেন বলে জানা যায়।

পুলিশ জানায়, রাজু আহমেদের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যাসহ এক ডজনেরও বেশি গুরুতর অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে একটি নিয়মিত মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল। এছাড়াও আওয়ামী লীগের রাজনীতির সাথে গভীরভাবে যুক্ত থাকলেও সম্প্রতি তিনি বিএনপির ভুয়া পরিচয় ব্যবহার করে নিজেকে আড়াল করার অপচেষ্টা চালান।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যাসহ এক ডজনেরও বেশি গুরুতর মামলা রয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, গ্রেপ্তারকৃত রাজু আহমেদকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

যশোরের শার্শা উপজেলায় রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় শেষ মুহূর্তে ব

https://jomunatv.com
তারিখ: 30 Dec, 2025
আশুলিয়ার আলোচিত শুটার রাজু গ্রেপ্তার