ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

সাভারের ব্যাংক টাউনে চাঁদাবাজির সময় হাতেনাতে ১জন আটক

পড়তে সময় লাগবে: 1 মিনিট
সাভারের ব্যাংক টাউনে চাঁদাবাজির সময় হাতেনাতে ১জন আটক ছবির ক্যাপশন: সাভারের ব্যাংক টাউনে চাঁদাবাজির সময় হাতেনাতে ১জন আটক
মোঃ মামুন হোসেন,ঢাকা ব্যুরো:

সাভার পৌরসভা ৯নং ওয়ার্ড ব্যাংক টাউন এলাকায় ২৪ জানুয়ারি (শনিবার) অগ্রণী স্কুলের সামনের দোকান থেকে চাঁদাবাজি করার সময় বোরহান নামের এক চাঁদাবাজকে হাতে নাতে আটক করেছে স্থানীয় লোকজন। খবর পেয়ে সাভার পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে চাঁদাবাজির বিষয়ে সত্যতা যাচাই করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। 

এবিষয়ে পৌর যুবদল নেতা সুরুজ্জামান বলেন, আমাদের নেতা বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য- ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ভাই বলেছেন, সাভারে কোন চাঁদাবাজের স্থান নেই। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এসময় সাভার পৌর যুবদল নেতা সুরুজ্জামান এর নেতৃত্বে চাঁদাবাজ বোরহান কে পুলিশে সোপর্দ করা হয়। এতে এলাকার স্থানীয় জনগণ স্বস্থি প্রকাশ করেছেন।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

টানা ৭ দিনের ছুটির ফাঁদে বেনাপোল স্থলবন্দর : আমদানি-রপ্তানি

https://jomunatv.com
তারিখ: 24 Jan, 2026
সাভারের ব্যাংক টাউনে চাঁদাবাজির সময় হাতেনাতে ১জন আটক