ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

যশোরের গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২

পড়তে সময় লাগবে: 1 মিনিট
যশোরের গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডলসহ  গ্রেফতার ২ ছবির ক্যাপশন: যশোরের গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক 

যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

গ্রেফতারকৃতরা হলেন যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত মো. আলীর ছেলে মো. সাব্বির হোসেন (২৮) এবং একই গ্রামের মো. গিয়াস উদ্দীনের ছেলে মো. আমিনুর রহমান (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ৮:২০ ঘটিকায় চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ বাজারের আক্কাস টেলিকমের পাশে পাকা রাস্তায় ডিএনসি টিম  এসময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৫০০০ (পাঁচ হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া মাদক বহনে ব্যবহৃত একটি Apache RTR 160 4V মোটরসাইকেল এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

ময়মনসিংহ র‍্যাব-১৪কর্তৃক অপহরণকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার

https://jomunatv.com
তারিখ: 09 Feb, 2026
যশোরের গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২