ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১

পড়তে সময় লাগবে: 1 মিনিট
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১ ছবির ক্যাপশন: কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং ফকিরবাজার হাড়িভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশের একটি দল। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৭টায় জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ফকির বাজারস্থ হাড়িভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত আসামি মহিউদ্দিন খন্দকার (২৭) বুড়িচং উপজেলার পশ্চিম খানেরা খন্দকার বাড়ির  মোঃ নজির মিয়া খন্দকারের ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৭টায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিজানুর রহমান এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মাইনুল ইসলাম, সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের ফকির বাজারস্থ হাড়িভাঙ্গা ব্রিজ সংলগ্ন ফকির বাজার-কুমিল্লা গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। এসময় মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা হিসেবে রুজুর প্রক্রিয়াধীন।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোক

https://jomunatv.com
তারিখ: 15 Mar, 2026
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ আটক-১