ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

আশুলিয়ায় বসতবাড়িতে আগুন

পড়তে সময় লাগবে: 0 মিনিট
আশুলিয়ায় বসতবাড়িতে আগুন ছবির ক্যাপশন: আশুলিয়ায় বসতবাড়িতে আগুন
মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো:

সাভারের আশুলিয়া থানার পশ্চিম পাশে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে আশুলিয়া থানার পশ্চিম পাশে এলাকার মোঃ ফজল করিমের বোনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাতের সময় ধোঁয়া এবং শিখা দ্রুত বেড়ে যায়। এতে বাড়ির চারটি কক্ষের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়।অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

https://jomunatv.com
তারিখ: 08 Jan, 2026
আশুলিয়ায় বসতবাড়িতে আগুন