ঢাকা | বঙ্গাব্দ
Notification Message

দিনাজপুর–২ আসনে জামায়াতের মনোনয়নপত্র সংগ্রহ

পড়তে সময় লাগবে: 1 মিনিট
দিনাজপুর–২ আসনে জামায়াতের মনোনয়নপত্র সংগ্রহ ছবির ক্যাপশন: দিনাজপুর–২ আসনে জামায়াতের মনোনয়নপত্র সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির মনোনীত প্রার্থী একেএম আফজালুল আনাম।(২৫ ডিসেম্বর) 
বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর মোঃ আনিছুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিরল উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুর রশিদ, সেক্রেটারি আজমীর হোসেন এবং বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নাজমুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ যোগ্য ও সৎ নেতৃত্বকে নির্বাচিত করবে। তারা আশা প্রকাশ করেন, দিনাজপুর–২ আসনের ভোটাররা ন্যায়নীতি ও ইসলামী মূল্যবোধের পক্ষে রায় দেবেন।
উল্লেখ্য, তফসিল ঘোষণার পর দিনাজপুর–২ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ধারাবাহিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করছেন, ফলে আসনটিতে নির্বাচনী আমেজ ক্রমেই বাড়ছে।
খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
👍
0
❤️
0
😢
0
😡
0
শেয়ার অপশন:
প্রিন্ট
মন্তব্য করুন
প্রতিবেদকের তথ্য
JomunaTV

JomunaTV

সর্বশেষ সংবাদ

মনোনয়নপত্র জমা দিলেন সুলতানুল ইসলাম তারেক

https://jomunatv.com
তারিখ: 25 Dec, 2025
দিনাজপুর–২ আসনে জামায়াতের মনোনয়নপত্র সংগ্রহ